আপডেট : ০৮ May ২০২০
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সংকটে পড়েছে ঘরবন্দি হাজারও মানুষ। দেশে অঘোষিত লক ডাউনে খেটে খাওয়াদের আয় রোজগারের পথ বন্ধ। এমন পরিস্থিতিতে তৃতীয়বারের মত খাদ্য সহায়তা দিয়েছে কুমারভোগের শেখ জুন্নু মেম্বার। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের শেখ পরিবারের নিজ অর্থায়নে শুক্রবার দুপুরে ২৮০টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। আর এসময় সহযোগিতা পেয়ে কৃতজ্ঞ এলাকাবাসী। সহযোগিতা পেয়ে এক ব্যক্তি জানান, মেম্বার আমাদের পাশে সব সময় থাকে। এ করোনায় সে আমাদের এলাকার অসহায় কর্মহীন পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। আমার এমন জনপ্রতিনিধি পেয়ে গর্বিত। মেম্বার শেখ জুন্নু জানান, এই মহামারি করোনাভাইরাসে কর্মহীন অসহায়দের পাশে দাঁড়াতে আমার অনেক ভালো লাগে। যতটুকু সম্ভব চেষ্টা করছি অসহায় কর্মহীনদের সহযোগিতা করতে। এ পর্যন্ত করোনার মহামারিতে তৃতীয় বারের মতে খাদ্য সহায়তা দিয়েছি। প্রথমে ২৭০টি পরিবারকে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, তারপরে ৩৩০টি পরিবারকে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও আজ (শুক্রবার) ২৮০টি পরিবারকে তেল, ডাল, সেমাইসহ ইফতার সামগ্রী বিতরণ করেছি। এবং কিছুদিন পরে ঈদ বস্ত্র বিতরণ করবো। ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শেখ পরিবারের সন্তান শেখ জুন্নু মেম্বার, শেখ আবুল কালাম আজাদ, শেখ আলী আকবর ও শেখ স্মরণসহ আরও অনেকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১