বাংলাদেশের খবর

আপডেট : ০৮ May ২০২০

সখীপু‌র ভা‌তিজা‌দের হা‌তে চাচা খু‌নের ঘটনায় গ্রেপ্তার ৩


টাঙ্গাই‌লের সখীপুরে ভাতিজাদের হাতে চাচা খুনের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ইন্দারজানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সোহরাব শিকদার (৪৫) ও তার ছেলে সোলায়মান শিকদার (১৯), এবং ইব্রাহিম শিকদার (১৯)। তাদের সক‌লের বাড়ি উপজেলার দাড়িপাকা গ্রামে।

সখীপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গ্রেপ্তাকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

উ‌ল্লেখ্য, মঙ্গলবার রাতে উপজেলার দাড়িপাকা গ্রামে বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে ভাতিজাদের হামলার শিকার হন চাচা হারেজ শিকদার (৭০)। গুরুতর আহত অবস্থায় তা‌কে হাসপাতা‌লে নেওয়া হ‌লে সেখা‌নেই তিনি মৃত্যুবরণ ক‌রেন। এ ঘটনায় বুধবার নিহতের ছেলে আনোয়ার শিকদার বাদী হয়ে প্রতিপক্ষের মাঈন শিকদারকে প্রধান করে ১০জনের বিরু‌দ্ধে সখীপুর থানায় খুনের মামলা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১