আপডেট : ০৮ May ২০২০
করোনাভাইরাসের কারণে মসজিদে নামাজ পড়ার ওপর দেয়া বিধিনিষেধ তুলে নেয়ার পর প্রথম জুমায় শুক্রবার রাজধানীর অনেক মসজিদে জুমার নামাজে অংশ নেন মুসল্লিরা। সরকারের দেওয়া স্বাস্থ্য নির্দেশনা মেনে মাস্ক পরিধান ও দূরত্ব বজায় রেখে নামাজ আদায় আদায় করেন মুসল্লীরা। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজের আগে করা হয়েছে জীবাণুনাশক স্প্রে। করোনাভাইরাস বা কোভিড-১৯ এর বিস্তার রোধে মসজিদে নামাজ আদায় করা বেশিরভাগ ক্ষেত্রেই নিষিদ্ধ ছিল। বাংলাদেশে করোনার সংক্রমণের কিছু দিনের মধ্যেই সর্ব সাধারণকে মসজিদে না গিয়ে ঘরে নামাজ আদায় করার নির্দেশ দেয়া হয়। এসম্য শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক মুসল্লি নিয়ে নামাজ হতো। এজন্য মসজিদে জামায়াত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম মিলে পাঁচ ওয়াক্তের নামাজে অনধিক পাঁচজন এবং জুমার জামায়াতে অনধিক ১০ জন শরিক হতে পারতেন। কিন্তু সম্প্রতি এই বিধিনিষেধ তুলে নেয়ার পর এটাই প্রথম জুমা। গত বুধবার মসজিদে জামাতের নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানিয়ে বলা হয়, বৃহস্পতিবার থেকে মসজিদে জামাত আদায় করা যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১