আপডেট : ০৮ May ২০২০
সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামীলীগ ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের উদ্যোগে কর্মহীন দরিদ্র অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে সলঙ্গা প্রেসক্লাব ও সলঙ্গা ডাকবাংলো চত্ত্বরে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ এসব কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সলঙ্গা থানা আওয়ামীলীগের উদ্যোগে সলঙ্গা প্রেসক্লাব চত্ত্বরসহ ঘুড়কা ইউনিয়নের কয়েকটি স্থানে করোনায় কর্মহীন হয়ে পরা প্রায় শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতারণ করেন। এ সময় সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর,সহ-সভাপতি ফণি ভুষণ পোদ্দার, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শারিফ উল ইসলাম শরিফসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। অপরদিকে সলঙ্গা ডাকবাংলো চত্ত্বরে থানার ঘুড়কা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জিআরের চাল ইউনিয়নের ৮ও ৯ নং ওয়ার্ডে প্রায় ২শতাধিক কর্মহীন দরিদ্র অসহায় মানুষের মাঝে চাল বিতরন করা হয়। পর্যায়ক্রমে অন্য ওর্য়াড গুলোতে বিতারণ করা হবে । মোট ৫৫০ পরিবার এ ত্রাণ সামগ্রী পাবেন বলে জানান ইউপি সচিব মিজানুর রহমান। এ সময় সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর, সাবেক সভাপতি ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভূ,রায়গঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাস, থানা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউসার হোসেন, সলঙ্গা থানা যুবলীগের আহবায়ক মোখলেছুর রহমান,যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, রিয়াদুল ইসলাম ফরিদ,থানা সেচ্চাসেবকলীগের সভাপতি ইমরান হাসান লিংকন,জাতীয় শ্রমীকলীগ সলঙ্গা থানা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা খান, সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম সেলিম, ধুবিল ইউনিয়ন আ’লীগের সভাপতি মনিরুজ্জামান মাস্টার,সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার, ঘুড়কা ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ,নলকা ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু বক্কার সিদ্দিকসহ দলীয় নেতাকর্মীরা এছাড়াও ইউপি সদস্য রেজাউল করিম, নারী সদ্য বিপ্লবী রানী দাশসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১