আপডেট : ১১ May ২০২০
চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভাই বোরহানুল এইচ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রাতে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার পর, করোনা সংক্রমণ ধরা পড়ে বলে জানিয়েছে তার পরিবার। তিনি কিছুদিন আগে ঢাকা এসেছিলেন। সেখান থেকে ফেরার পর, শুক্রবার জ্বর আসায় শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়। তবে তার শারীরিক অবস্থা এখন ভালো বলে জানিয়েছে পরিবার। তিনি এখন সেলফ আইসোলেশনে রয়েছেন। জরুরি প্রয়োজন না হলে বাসায় রেখে তাকে চিকিৎসা দেয়া হবে। বিআইটিআইডিতে রবিবার ২১৭ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। এরমধ্যে ১৪ জন চট্টগ্রাম নগর ও জেলার বাসিন্দা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১