আপডেট : ১১ May ২০২০
কুমিল্লার চৌদ্দগ্রামে আমজাদ হোসেন শিপন(৩৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় শিপনের পরিবারের আরও ছয় সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শিপন পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। সে উপজেলার কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামের আমির হোসেনের ছেলে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শাহ আলম, শাকিল, দিদারুল আলম ও শাকিব নামে ৪ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নিহতের মা মনোয়ারা বেগম বাদি হয়ে ১০ জনের উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের নামে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। নিহত শিপনের মা মনোয়ারা বেগমের দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত রয়েছে। শিপন ও তার পিতা আমির হোসেন তাদের বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি গণ্যমান্য ব্যক্তিদের জানালে ক্ষীপ্ত হয়ে তারা শিপন ও আমির হোসেনকে হত্যার জন্য খুঁজতে থাকে। এ পর্যায়ে রোববার বিকেল সাড়ে পাঁচটায় আমির হোসেন, তার ছেলে শিপন ও আবু বক্কর মেশিনের সাহায্যে ১৫-১৬ জনের ধারালো অস্ত্র নিয়ে তিনজনের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা নারী-পুরুষ সকলকে এলোপাতাড়ি কুপাতে থাকে। হামলায় শিপনসহ ৭ জন আহত হন। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেন শিপনকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক পুলিশ লাশটি উদ্ধার ও ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করে। সোমবার লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ পাঠানো হয়। তবে এ অভিযোগ অস্বীকার করে কনকাপৈত ইউপি সদস্য সোহেল মজুমদার বলেন, ‘দেড় মাস আগে একটি দোকান ভাংচুরের ঘটনা মিমাংসা চেষ্টা করেছি। কেউ ঘটনাটি মিমাংসায় রাজি হয়নি। তাই টাকা দাবির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কুচক্রী মহলের প্রলোভনে পড়ে শিপনের পরিবার টাকা দাবির মিথ্যা অপবাদ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১