বাংলাদেশের খবর

আপডেট : ১১ May ২০২০

সখীপুরে খাদ্য সামগ্রী বিতরণ করল গুড নেইবারস বাংলা‌দেশ


টাঙ্গাইলের সখীপুরে দুস্থ অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। রোববার বিকেলে উপজেলার কালিয়ানপাড়া গুড নেইবারস্ এর সখীপুর শাখার মাঠে ১৭৬টি পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এসময় গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনছুর আহমেদ, প্রধান শিক্ষক আব্দুর রহিম মিয়া, সখীপুর সিডিপি ম্যানেজার বকুল চন্দ্র ভৌমিক, মফিজুর রহমান প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন। প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, এক কেজি লবণ, এক প্যাকেট রেইন পাউডারসহ তিনটি করে সাবান দেওয়া হয়।

এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা করোনা ভাইরাসের এই দু‌র্যোগ মুহূ‌র্তে কিভাবে নিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করা যায় সে বিষয়ে উপস্থিত সকলকে অবগত করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে সকলে খাদ্য সামগ্রী গ্রহণ করে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১