আপডেট : ১২ May ২০২০
সরকারী মূল্যে কৃষকদের কাছ হতে সরাসরি ধান কেনার লক্ষ্যে কৃষক নির্বাচনের জন্য ময়মনসিংহের হালুয়াঘাটে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ব্যাডমিন্টন কোট প্রাঙ্গনে অনুষ্ঠিত উন্মুক্ত লটারি কার্যক্রমের উদ্বোধন করেন হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেজাউল করিম’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মো. আলাল উদ্দিন ও উপজেলা খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমূখ। হালুয়াঘাট কৃষি অফিস সূত্রে জানা যায়, হালুয়াঘাট উপজেলায় এবার ২০,৯২১ জন কৃষকের কাছ থেকে ৩,৪২০ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, সচ্ছতার ভিত্তিতে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার লক্ষ্যে লটারি দেওয়া হয়েছে। লটারিতে বাছাইকৃত কৃষকদের তালিকা কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের ওয়েব সাইডে ও প্রতিটি ইউনিয়নে দেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১