বাংলাদেশের খবর

আপডেট : ১২ May ২০২০

নরসিংদীতে পথশিশুদের মধ্যে ইফতার বিতরণ


নরসিংদীতে অর্ধশতাধিক পথশিশুর মধ্যে ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন আলোকিত, নরসিংদী। সোমবার বিকালে নরসিংদী সরকারি কলেজ মাঠে এসব ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফেমাস ইনস্টিটিউটের অধ্যক্ষ এম. হানিফা, সংগঠক মেহেদী হাসান রিয়াদ।আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল ও অন্যান্য সদস্যরা।

আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, করোনা সংকটে শহরের রেলওয়ে স্টেশন এলাকার পথশিশুরা একদিকে যেমন স্বাস্থ্য ঝুঁকিতে অন্যদিকে তারা খাবার কষ্টে রয়েছে। আলোকিত নরসিংদী সবসময় পথশিশুদের পাশে থেকে তাদের সহযোগীতা করে। এরই ধারাবাহিকতায় তাদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আর সমাজের বিত্তবানরা যদি এসব শিশুদের প্রতি তাদের সহযোগীতার হাত বাড়িয়ে দেয় এসব পথশিশুদের কষ্ট লাঘব হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১