আপডেট : ১৬ May ২০২০
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে ২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশন। সংগঠনটির পক্ষ থেকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের ৬ হাজার ৪০০ পরিবারের জন্য উপহার সামগ্রী পাঠানো হবে। শুক্রবার থেকে এসব উপহার সামগ্রী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকগণের মাধ্যমে এসব ঈদ উপহার দুস্থদের কাছে পৌঁছে দেওয়া হবে। আজ শুক্রবার জেলা প্রশাসকদের কাছে এসব সামগ্রী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। ঈদ উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে দুই কেজি সেমাই, এক কেজি চিনি, একটি সাবান ও এক প্যাকেট গুড়ো দুধ দেওয়া হয়েছে। ২৪তম বিসিএস প্রশাসন এসোসিয়েশনের সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) দেওয়ান মাহবুবুর রহমান বাদল বলেন, করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় মানুষ যাতে পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারে-এমন চিন্তা থেকে সামান্য ঈদ উপহার দেয়া হয়েছে। আমাদের সংগঠন অতীতেও দুর্যোগে মানুষের পাশে ছিলো, ভবিষ্যতেও থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১