আপডেট : ১৬ May ২০২০
বিশ্বব্যাপি মানুষের পাশে স্লোগান নিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার উপজেলার টুকুরিয়া ইউনিয়নের ২৯৩টি পরিবারের মাঝে টুকুরিয়া ইউনিয়নের গোলেজা খাতুন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে খাদ্য সহায়তা প্রদান করে অংকুর ইন্টারন্যাশনাল নামে একটি সামাজিক সংগঠন। এ পর্যন্ত উপজেলার ১১টি ইউনিয়নে মোট ২ হাজার ৬৭৯টি পরিবারের মাঝে শিল্পপতি ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্তর সার্বিক সহযোগিতায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ বিষয়ে ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্ত জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলার সব ইউনিয়নে পর্যায় ক্রমে প্রায় ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে। খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এ জেড এম সেকেন্দার আলী মন্ডল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক সাদিদ জাহান সৈকত, উপজেলা আ'লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম লালু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারঃ) বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মন্ডল, টুকুরিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ, সাবেক সাধারণ সম্পাদক হেলালুর রহমান হেলাল, ইউপি সদস্য রেজাউল করিম, সাংবাদিক শাহ্ মোঃ রেজাউল করিম, প্রজাপাড়া কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি সুনীল পাল, পৌর আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক পবিত্র কুমার পাল প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১