বাংলাদেশের খবর

আপডেট : ১৬ May ২০২০

দুর্গাপুরে একই পরিবারের তিনজনের করোনা শনাক্ত


নেত্রকোনার দুর্গাপুরে ঢাকায় ফেরত পাঁচ বছরের শিশুসহ একই পরিবারের তিন জনের করোনা শনাক্ত হয়েছে । এ নিয়ে গেল কয়েকদিনে এক শিশু সহ পুরো উপজেলায় মোট ৬ জনের করোনা শনাক্ত হলো ।

নতুন আক্রান্ত তিনজনই পৌর শহরের সাধু পাড়ার বাসিন্দা । দীর্ঘদিন ধরে তারা ঢাকায় বসবাস করে আসছিলো । কিন্তু কোন বিপর্যয়ের কথা মাথায় রেখে গেলো ১৩ ই মে বাড়ি ফেরেন তারা ।

পর স্থানীয়রা বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানালে গত ১৪ মে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল দল তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । পরীক্ষা শেষে আজ এই পরিবারের তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে ।

এখন পর্যন্ত উপজেলায় মোট ১২০ জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । এর মাঝে এখন পর্যন্ত প্রায় ১০৮ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । আর ৬ জন পুরো উপজেলায় করোনায় শনাক্ত হলো । আর বাকিদের নমুনা পরীক্ষাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে ।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তানজিরুল ইসলাম ইসলাম জানান, এখন পন্তপরা উপজেলার প্রায় ছয় জন করো না শনাক্ত হয়েছে । আমার সর্বোচ্চ সতর্কতার সাথে সবাইকে সতেচন করার চেষ্টা করছি । যাতে নতুন করে আর কেউ করো না এখন তো না হয় ‌


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১