আপডেট : ১৬ May ২০২০
বর্তমান বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত। আতঙ্ক কাটাতে সকল পরিবার ঘরবন্দি। এই সংকটময় সময়ে সকলেই অসহায় তবে সবচেয়ে বেশি অসহায়ত্ব জীবন-যাপন করছে সমাজের নিম্ন আয়ের মানুষগুলো। সমাজের এই অসহায় মানুষগুলোর পাশে দাড়িয়েছে ঈশ্বরদী উপজেলা হিন্দু মহাজোট। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গত ২৯ এপ্রিল বুধবার সকালে হিন্দু মহাজোট দাশুড়িয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে মুসলমান-হিন্দু-খ্রিস্টান ৬০ পরিবারকে সহযোগীতা প্রদান করা হয়। ৮ মে শুক্রবার ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে ৮০ পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার ১৫ মে পাকশীতে প্রথমধাপে ২০ পরিবারের বাড়ি পৌছে দেওয়া হয় হিন্দু মহাজোটের সহযোগীতার সামগ্রী। ইউনিয়ন মহাজোটের সভাপতি রঞ্জিত কুমারের সভাপতিত্বে সম্পাদক দিপংকর কুমারের সার্বিক তত্ত্বাবধায়নে এই সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়। এসময় মহাজোটের উপজেলা সহ-সভাপতি ডা. সুজয় কুমার কুন্ডু তাপস ও শান্ত উপস্থিত ছিলেন। এ সময় অসহায়দের পাশে দাড়ানোয় পাকশী ইউনিয়ন কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি আশুতোষ পাল, সম্পাদক সাংবাদিক দেবদুলাল রায় ও সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী। পর্যায়ক্রমে এই কার্যক্রম ঈশ্বরদী ও ঈশ্বরদীর সাতটি ইউনিয়নে অব্যাহত থাকবে বলে জানান হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১