আপডেট : ১৭ May ২০২০
হবিগঞ্জের মাধবপুরে করোনায় ঘরে থাকা দুই বোনকে ঘরে একা পেয়ে ধর্ষণ না করতে পেরে পিটিয়ে আহত করেছে লম্পটরা । স্থানীয়রা দুই বোনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছে। এ ঘটনায় নির্যাতনের শিকার বড় বোন শুক্রবার বিকেলে মাধবপুর থানায় দুই লম্পটের নাম উলেখ করে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উলেখ করা হয়, উপজেলার বহরা ইউনিয়নের গাঙ্গাইল গ্রামের সাইফুল ইসলাম ও শহীদুল ইসলাম নামে দু বখাটে যুবক মিলে ওই গ্রামে ভাড়া থাকা দুবোনকে উত্ত্যপ্ত করত। বড় বোনের স্বামী ঢাকা থাকায় বৃহস্পতিবার বিকেলে দুযুবক তাদের ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। তাদের চিৎকার ও বাধার মুখে ধর্ষণ করতে না পেরে দুই বোনকে পিটিয়ে আহত করা হয়। পরে গ্রামবাসীরা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠায়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ সত্য হলে দোষীদের বির“দ্দে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১