আপডেট : ১৭ May ২০২০
নেত্রকোনার কলমাকান্দায় করোনা পরিস্থিতি মোকাবেলায় অসহায় কর্মহীন ১৩০ জনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার সকালে নেত্রকোনা জেলা পরিষদের উদ্যোগে নাজিরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা পরিষদের সদস্য আব্দুল আজিজ সম্রাট এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুল, নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আবু সাঈদ, আওয়ামীলীগ নেতা তরিকুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১