বাংলাদেশের খবর

আপডেট : ১৭ May ২০২০

বীরগঞ্জে অপরিপক্ব আমে বাজার সয়লাব


প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে রাজশাহী ও সাতক্ষীরা এলাকার মিশ্রী ভোগ আমের কথা বলে বিক্রি হচ্ছে অপরিপক্ব আম। চলতি মৌসুমে রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহের জন্য প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত দিন ছিল গতকাল শুক্রবার। কিন্তু রাজশাহীর কোনো বাগানের গাছ থেকে এদিন গুঁটি আম সংগ্রহ করা হয়নি। সেখানকার আম চাষি ও ব্যবসায়ীরা বলছেন,পরিপক্বতা না আসায় তারা আম সংগ্রহ করছেন না। আমের আঁটি শক্ত হতে আরও সপ্তাহ খানেক অপেক্ষা করতে হবে। কিন্তু বীরগঞ্জে অপরিপক্ব আমে বাজার সয়লাব হলেও দেখার কেউ নেই।

সরজমিনে ঘুরে দেখা গেছে কিছু ফলের দোকানে এবং পৌরশহরের অলিগলি ভাড়ে করে ও ভ্যানের উপর বসে এইসব অপরিপক্ব আম বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা।

এক ক্রেতাকে জিজ্ঞাস করলে তিনি বলেন, আমি গতকাল ১৮০ টাকা দরে ৫ কেজি আম কিনে ছিলাম, কিন্তু আমগুলো কিনে আমি ঠকেছি। আমগুলোর আঁটি শক্ত হয়নি। নেওয়ার সময় আমাকে বলেছি রাজশাহীর মিশ্রিভোগ। এখনতো মিশ্রীই খুঁজে পাইনি।

আম ব্যবসায়ী বলছেন,দেশের রাজশাহী ও সাতক্ষীরা অঞ্চলের আম আগে পাকে।

এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবুরেজা মোঃ আসাদুজ্জামান বলেন, আমিও দিনাজপুর বাজারে এসব আম খেয়াল করেছি। তবে আমগুলো পরিপক্ব কিনা সে বিষয় কিছু বলতে পারছি না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১