বাংলাদেশের খবর

আপডেট : ১৭ May ২০২০

দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়ীর অর্থদণ্ড


দাগনভূঞায় করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় সামাজিক দুরত্ব বজায় ও জারি করা নির্দেশনা অমান্য করায় রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়ীর সাড়ে ১৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।

জানা যায়, প্রশাসনের জারীকৃত নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে গণজমায়েত করে পণ্য বিক্রি করায় ইসহাক মার্কেটের বেবী শপের মালিক আবদুল রশিদকে ১ হাজার টাকা, নিউ সুলতান সুপার মার্কেটের নওরীন ফ্যাশনের মালিক মামুনুর রশীদকে ৫০০ টাকা এবং অর্পিতা ফ্যাশনের মালিক জন্টু চন্দ্র নাথকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও আতাতুর্ক স্কুল মার্কেটের মোল্লা পল্ট্রি বীজ ভান্ডারের মালিক খায়েজ আহাম্মদ ১ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন রাখায় এবং মেয়াদ ও মূল্যের ট্যাগবিহীন দই বিক্রি করায় স্টার লাইন সুইটস এর মালিক মোহাম্মদ শাহ আলমকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় মাস্ক পরিধান না করা, গণজমায়েত করে আড্ডা না দেওয়া, একই যানবাহনে একাধিক ব্যক্তি না উঠার এবং সামাজিক দূরত্ব  বজায় রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বলেন, দুপুরে দাগনভূঞা পৌর শহরে অভিযান চালানো হয়। এসময় সামাজিক দূরত্ব ও সরকারি নির্দেশনা অমান্য করায় দায়ে ৫ ব্যবসায়ীর ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১