আপডেট : ১৭ May ২০২০
সরকারি ঘোষণা অনুযায়ী গত ১০ মে থেকে লকডাউন কিছুটা শিথিল করলেও নেত্রকোনার কলমাকান্দায় আবারো অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কার্যালয় সদরে মাইকিং করে এই আদেশ দেন। এসময় বলা হয় লকডাউন শিথিল করার ফলে উপজেলার সদর বাজারসহ মানুষের ঢল নামে। এতে করোনা সংক্রমনের আশঙ্কা রয়েছে। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এদিকে মাইকিং এরপর সদরের সকল প্রকার দোকানপাট বন্ধ করে দেয় দোকানিরা। তবে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। কমছে না জনসমাগম! এছাড়াও নির্দেশ অমান্যকারী বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। তবে উপজেলা থেকে অন্য উপজেলায় এবং উপজেলায় থেকে জেলা শহরে লোকজন আসা যাওয়া করা যাবে না বলেও জানান উপজেলা প্রশাসন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১