বাংলাদেশের খবর

আপডেট : ১৭ May ২০২০

সেনবাগে ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করল নোয়াখালী সমিতি ইউকে


লন্ডনের নোয়াখালী সমিতি ইউকে’র উদ্যোগে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া নোয়াখালীর সেনবাগে ১৫০ ও বেগমগঞ্জের ৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্যসামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, আলু, তেল, সেমাই, চিনি এবং সাবান।

প্রবাসেও আমরা ঐক্যবদ্ধ এই স্লোগানকে ধারণ করে রোববার বিকেলে নোয়াখালী সমিতি ইউকে’র উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী গুলো তুলে দেন সমাজবেক আমজাদ হোসেন মানিক, শায়েস্তানগর ৬ নং ওয়ার্ড মেম্বার সাবেক মেম্বার সফিউল্লাহ সেলিম, সেনবাগ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী প্রমুখ।

এই দুর্যোগের মুহূর্তে এসব উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কর্মহীন হয়ে পড়া লোকজন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১