আপডেট : ১৮ May ২০২০
নেত্রকোণার কলমাকান্দায় (১৪) বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় গত শনিবার রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ধর্ষণের দায়ে অভিযুক্ত শহর আলীকে (২৬) আসামি করে কলমাকান্দা থানায় মামলা করেছেন। অভিযুক্ত শহর আলী উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা গ্রামের মৃত জবেদ আলী'র ছেলে। সে বিবাহিত ও তিন সন্তানের জনক। মানসিক প্রতিবন্ধী কিশোরী বাবা বলেন, কিছুদিন আগে একই গ্রামের শহর আলীর বাড়ীতে মাহফিল চলছিল। আমার মেয়ে ওই বাড়িতে যায়। পরে মাহফিলের অনুষ্ঠান শেষে বাড়ীতে ফেরার পথে ওই রাতেই মেয়েকে শহর আলীর পুকুর পাড়ে ধর্ষণ করেছে। পরে মেয়ের চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে অতি দ্রুত পালিয়ে যায়। আমি ঘরে ঢুকলে মেয়ে কান্নাকাটি করে আমাকেসহ পরিবারের অন্য সদস্যদের জানায় শহর আলী নামে লোকটি আমাকে ধর্ষণ করেছে। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রতিবেশী ও পুলিশকে জানাই। অভিযুক্ত ধর্ষণকারী শহর আলীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম স্থানীয় সাংবাদিকদের বলেন, ওই নির্যাতিতা কিশোরী বাবা'র অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত শহর আলীকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১