বাংলাদেশের খবর

আপডেট : ১৮ May ২০২০

শিমুলিয়াঘাটে যাত্রী ও যানবাহনের চাপ


শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে ঘরমুখো যাত্রীদের চাপের সৃষ্টি হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে দক্ষিণবঙ্গের এ নৌরুটের শিমুলিয়াঘাটে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। সকাল থেকেই নৌরুটে মাত্র ৪ টি ফেরী যানবাহন ও যাত্রী পারাপার করে থাকে। এ অবস্থায় শিমুলিয়াঘাট এলাকায় ঘরমুখো যাত্রীদের বাড়তি চাপ দেখা দেয়।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেশ কয়েকটি পয়েন্টে পুলিশ ও হাইওয়ে পুলিশের চেকপোস্টে প্রশ্নের সম্মুখিন হতে হচ্ছে যাত্রী সাধারণকে। শ্রীনগর-লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, এক্সপ্রেসওয়েতে একাধিক চেকপোস্ট বসানো হয়েছে। জরুরী কারণ দেখাতে ব্যর্থ হলে যানবাহনগুলোকে ফেরত পাঠাানো হচ্ছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের সহকারি ব্যবস্থাপক (বানিজ্য) সাফায়েত আহম্মেদ জানান, দক্ষিণবঙ্গের এ নৌরুটে সকাল থেকে ৪টি ফেরী যানবাহন ও যাত্রী পারাপার করে থাকে। এতে শিমুলিয়াঘাটে যানবাহন ও যাত্রীরা আটকা পড়ে। সকাল ১০ টার দিকে নৌরুটে ১২টি ফেরিতে যানবাহন ও যাত্রী পারাপার শুরু করে। বেলা সাড়ে ১২টার দিকে শিমুলিয়াঘাটে ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১