বাংলাদেশের খবর

আপডেট : ১৮ May ২০২০

সুর্যোদয়ের আগেই জমে উঠে হাজীগঞ্জের ঈদ বাজার

সুর্যোদয়ের পুর্বেই জমে উঠে চাঁদপুরের হাজীগঞ্জের ঈদ বাজার প্রতিনিধির পাঠানো ছবি


সুর্যোদয়ের আগেই জমে উঠে চাঁদপুরের হাজীগঞ্জের ঈদ বাজার। গ্রাম থেকে দলে দলে নারীরা এসে হাজীগঞ্জ বাজারের বিভিন্ন দোকানের সামনে কেনাকাটার জন্য ভীড় জমায়।

দোকানিরা সেহরির পর পরই তাদের দোকান খুলে বসে। কয়েকজন ব্যবসায়ী জানান, ভোর সাড়ে ৪টা থেকেই কাস্টমার পাওয়া যায়। বিশেষ করে কাপড়িয়াপট্রি ও হাজীগঞ্জ বাজারের বড় বড় মার্কেটের কাপড়ের দোকানগুলোতে এসব ভীড় জমে থাকে।

গরীবের মার্কেট খ্যাত হাজীগঞ্জ হকার্স মার্কেটেও উপছে পড়া ভীড়া লক্ষ্য করা গেছে। করোনা ভীতি কাটিয়ে দেদারছে কেনাকাটা করছে কাস্টমররা। তবে কোনো দোকানিরা বক্তব্য দিতে রাজি হয়নি।

আজ সোমবার খুব সকালে হাজীগঞ্জ বাজার ঘুরে দেখা যায়। বাজারে নারীদের প্রচণ্ড ভীড়। দোকানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা।

বাকিলা থেকে ঈদের মার্কেট করতে আসা এক নারী জানান, আমাদের জন্য কিছুই কিনছি না। কিন্তু বাচ্চাদেরতো আর মানানো যায় না। কষ্ট হলেও তাদের জন্য কেনাকাটা করতে হয়।

কাপড়িয়াপট্রিতে আরেক নারী জানান, রোগতো আছেই এর মধ্যেই আমাদের চলতে হবে। তিনি বলেন, এক উছিলায় ভালো হয়েছে সেহরি খেয়ে মার্কেট করে আসছি। সকাল বেলায় ঠান্ডায় ঠান্ডায় মার্কেট করলাম। তবে প্রচণ্ড ভীড়। দামও অনেক বেশী।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১