বাংলাদেশের খবর

আপডেট : ১৮ May ২০২০

কামারখন্দে ৩০৫০ কেজি সরকারি চাল উদ্ধার


সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ১০ টাকা কেজি দরের সরকারি ৩০৫০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নান্দিনা কামালিয়া এলাকা থেকে এ চাল উদ্ধার করা হয়।

ভদ্রঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য রুহুল আমিন জানান, রাত সাড়ে বারটার দিকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ৬টি ভ্যান জামতৈলের দিকে যাচ্ছিলো। এসময় ভ্যানগুলো নান্দিনা কামালিয়া এলাকায় পৌঁছলে সরকারি চালের বস্তা দেখে চাল বোঝাই ভ্যানগুলো আটকে রেখে পুলিশ ও ইউএনওকে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে চাল গুলো জব্দ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সরকারি চাল আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬১ বস্তা চাল জব্দ করা হয়। সেখানে প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ৩০৫০ কেজি চাল রয়েছে। চালগুলো কোথায় থেকে এলো, আর যাচ্ছিলো কোথায় সে ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১