আপডেট : ২০ May ২০২০
নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনার শিকার হয় মন্ত্রী বহনকারী গাড়ি। পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নানের পাজেরো গাড়ির সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলাধীন নীলকুঠি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও মন্ত্রীর গাড়ির (ঢাকা মেট্রো- ১৮-৫৭৯৪) সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং প্রাইভেট কারটির ( ঢাকা মেট্রো -ভ- ০২ ১৩৩০) সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরিকল্পনা মন্ত্রীকে বহনকারী গাড়ির চালক মো.নেসার জানান, মন্ত্রী ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে সিলেট যাচ্ছিলেন মন্ত্রী। প্রোটোকলের গাড়িটি সামনেই ছিল। বিপরীতে ভৈরব থেকে নারায়ণগঞ্জগামী একটি প্রাইভেট কার নীলকুঠি বাসস্ট্যান্ড এর কাছাকাছি এসে দ্রুত ব্রেক চাপলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। মন্ত্রী অক্ষত অবস্থায় গাড়ি পরিবর্তন করে প্রটোকল নিয়ে ফের সিলেট রওনা হন। মন্ত্রীর গাড়ির সাথে ধাক্কা লাগা প্রাইভেটকারের চালক মো. আমজাদ (২২) বলেন, তিনি নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার কাঞ্চন থেকে ১৬০০ টাকা ভাড়ায় যাত্রী নিয়ে ভৈরব যাচ্ছিলেন। ভৈরবের কাছে মাহমুদাবাদ নামা পাড়া (জগন্নাথপুর ব্রীজের আগে) পৌঁছালে পুলিশের ব্যারিকেড দেখে সেখানেই যাত্রী নামিয়ে দিয়ে ফের নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হই। নীলকুঠি বাসস্ট্যান্ডের কাছে এসে পুলিশের প্রোটকলের গাড়ি দেখে হতচকিত হয়ে ব্রেক চাপলে বৃষ্টি ভেজা পিচে প্রাইভেটকারটি স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িতে আঘাত করে। ঘটনাস্থলে উপস্থিত রায়পুরা থানার এস. আই. শাহীন জানান, দুর্ঘটনায় কেউ আহত হয়নি। মন্ত্রী সুস্থ আছেন এবং তিনি অন্য একটি গাড়িতে করে প্রটোকলসহ সিলেট সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে চলে গেছেন। প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। হাইওয়ে পুলিশ আসলে তাদেরকে সবকিছু হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১