আপডেট : ২১ May ২০২০
হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মল্লিক ফকরুল ইসলাম বলেছেন,সরকারী নির্দেশনা অনুয়ায়ী এবারের ঈদের যে অবস্থানে আছে সেখানইে থাকতে হবে । কোনোভাবইে অবস্থানের পরিবর্তন করা যাবে না। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রায় মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, মহাসড়কে চেকপোস্ট বসিয়ে প্রতিটি গাড়ী তল্লাশী করা হচ্ছে । সরকারি নির্দেশনা অনুয়ায়ী কাউকে ঢাকার বাইরে এবং ঢাকায় প্রবেশ করতে দেয়া হবে না । এছাড়া যে সব পরিবহনে নির্দেশনা অমান্য করে যাত্রী পরবিহন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ সময় হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের পুলিশ সুপার আলী আহম্মদে খান, হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার মনোয়ার হোসনেসহ ঊর্ধ্ববতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১