আপডেট : ০১ June ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক অধ্যাপকের মৃত্যু হয়েছে। রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান তিনি। মৃত ড. শাকিল উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ঢাবি প্রক্টর একেএম গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা শনাক্ত হওয়ার পর অধ্যাপক শাকিলকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে ৮টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গোলাম রাব্বানী বলেন, ‘অধ্যাপক শাকিলের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল, তার মৃত্যুর সংবাদে আমরা হতবাক হয়েছি’। অধ্যাপক শাকিল ২০০২ সালে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১