আপডেট : ০১ June ২০২০
নোয়াখালীর সেনবাগে উপজেলায় করোনায় আক্রান্ত মসজিদের ইমাম মোজাম্মেল হোসেন (৪৪) মারা গেছেন। আজ সোমবার সকাল সোয়া ৭টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । গত ২৮ মে নমুনা পরীক্ষার পর তিনি করোনা সংক্রমিত রোগী হিসাবে শনাক্ত হন। এরপর উপজেলা স্বাস্থ্য বিভাগ তাকে নিজ ওই বাড়িতে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা প্রদান করে ও বাড়িটি লকডাউন করেছিল। করোনায় আক্রান্ত মোয়াজ্জেল হোসেনের বাড়ি নোয়খালীর চরমটুয়া ইউনিয়নের খালিশা তোলা গ্রামে। তিনি ওই গ্রামের আনোয়ার মেম্বার বাড়ির আনোয়ারুল হকের ছেলে। মোয়াম্মেল সেনবাগের উত্তর সাহাপুর গ্রামের রেজু আমিন প্রকাশ ভূঁইয়াভাড়ি জামে মসজিদে ইমামতি করতেন। এবং রমজানে তিনি অন্যন্য মুসুল্লির সাথে এতেহকাফে থাকা অবস্থায় করোনায় সংক্রমিত হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১