আপডেট : ০২ June ২০২০
বাগেরহাটের মোরেলগঞ্জে আলামিন শেখ (১৮) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। উপজেলার পিসিবারইখালী গ্রামে সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত ফারুক শেখের ছেলে। স্থানীয়রা জানান, দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলা শেষে ফেরার পথে বাড়ির সামনে বজ্রপাতে সে নিহত হয়। ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন। হতদরিদ্র এ পরিবারটিতে আলামিন দিনমজুরি খেটে সংসার চালাতে সহযোগীতা করতো। মা ছাড়াও সংসারে তার আরো তিন ভাই-বোন রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১