আপডেট : ০২ June ২০২০
নোয়াখালীর সেনবাগ পৌরসভার অজুনতলা গ্রামে এবার একই পরিবারের শিশুসহ ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত ২৮ মে ওই পরিবারের গৃহকর্তা ঠিকাদার নুর নবীর শরীরে করোনা শনাক্ত হয়েছিলো। এরপর তার পরিবারের বাকি সদস্যরা করোনায় সংক্রমিত হলো। বিষয়টি নিশ্চিত করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার মতিউর রহমান। তিনি জানান, গত ২৮ মে অজুনতলা গ্রামের ঠিকাদার নুর নবীর শরীরে করোনা শনাক্ত হয়েছিলো। যেহেতু তিনি পরিবারের সদস্যদের সংস্পর্শে এসেছেন এই কারণে তাদের পরিবারের শিশু ও বৃদ্ধাসহ ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নোয়াখালী আবদুল মালেক উাকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এরপর সোমবার রাতে ওই দুইটি পিসিআর ল্যাব থেকে তাদের ৪ জনের করোনা শনাক্ত হয়া
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১