বাংলাদেশের খবর

আপডেট : ০২ June ২০২০

মুন্সীগঞ্জে করোনা রোগী ও গণমাধ্যম কর্মীদের ফ্রি অ্যাম্বুলেন্স সহায়তা 


পাথওয়ে এবং মীর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মুন্সীগঞ্জে করোনা আক্রান্ত রোগীদের অ্যাম্বুলেন্স সহায়তা এবং দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অ্যাম্বুলেন্সে গণমাধ্যম কর্মীদের চিকিৎসায় বিনামূল্যে সেবা দেওয়া হবে। '

মঙ্গলবার দুপুরে জেলার শ্রীনগর উপজেলার রাঢীখাল দামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা বেগম।

পাথওয়ে সামাজিক সংগঠনের উপদেষ্টা কর্নেল (অব.) মীর মোতাহার হাসান এর সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. হেদায়েতুল ইসলাম ভুইয়া, পাথওয়ে নির্বাহী পরিচালক ইমারত হোসেন ইমু, রাঢীখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক, মীর ফাউন্ডেশনের সেক্রেটারী মীর আকবর আলীসহ অনেকে।

এ সময় পাথওয়ে ও মীর ফাউন্শেনের পক্ষ থেকে ২৫০ জনকে খাদ্য উপহার সামগ্রী দেওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১