আপডেট : ০৩ June ২০২০
কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি সুস্বাস্থ ও পৌর মেয়র মিজানুর রহমান করোনা থেকে সেরে উঠতে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম বাজারের তরুণ ব্যবসায়ী ওয়ালী উল্যাহ পারভেজের উদ্যোগে বুধবার বাদ আসর শ্রীপুর জামিয়া মাদানিয়া মাদরাসায় কুরআন খতম শেষে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ উল্লাহ উজানী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার কুরআন বিভাগের হাফেজ মুহাম্মদ শাহাদাত হুসাইন, পৌর মুরগী বাজার কমিটির সভাপতি রুবেল মোল্লা, সমাজ সেবক হাজী রফিকুল ইসলাম, আবদুল কুদ্দুস বিডিআর, কালা মিয়া, মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান, ফটিক মিয়া, নুরুল আমিন, কাতার প্রবাসী শাকিল, ব্যবসায়ী মো. শিশির, ইব্রাহিম খলিলসহ মাদরাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে মুজিবুল হক এমপি, পৌর মেয়র মিজানুর রহমান ও ব্যবসায়ী ওয়ালী উল্লাহ পারভেজের পিতা-মাতাসহ পরিবারের সবার জন্যও দোয়া করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১