বাংলাদেশের খবর

আপডেট : ০৪ June ২০২০

দাগনভূঞায় মাস্ক না পরায় ১৩ জনের জরিমানা


ফেনীর দাগনভূঞায় মাক্স না পরা ও সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে ১৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাতের নেতৃত্বে দাগনভূঞা শহরে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের একটি সূত্র জানায়, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই স্বাস্থ্য বিভাগ থেকে মাক্স না পরে ঘরের বাইরে আসতে নিষেধাজ্ঞা দেয়া হয়। এছাড়াও জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে নিরাপদ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠোর নির্দেশনা জারি করে স্বাস্থ্য বিভাগ। কিন্তুু দাগনভূঞা শহরের বেশিরভাগ ব্যক্তি এসব নির্দেশনা না মেনে যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। এদেরকে আইনের আওতায় এনে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য দাগনভূঞা পৌর শহরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ১৩ জন পরিবহন চালক-যাত্রী, পথচারীকে ও ব্যবসায়ীকে ৫ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়

অভিযানে যাদের মাস্ক নেই তাদের পৌরসভার সহায়তায় মাস্ক বিতরণ করা হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১