বাংলাদেশের খবর

আপডেট : ০৪ June ২০২০

স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে বদলি


সচিব পর্যায়ের সর্বশেষ রদবদলে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দেয়া হয়েছে এবং দুই সচিবকে পৃথক মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে পরিকল্পনা বিভাগে স্থানান্তর এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. আব্দুল মান্নানকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব করা হয়েছে।

এছাড়া. বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইয়ামিন চৌধুরীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, বিসিএস প্রশাসন একাডেমি ঢাকার এমডিএস (অতিরিক্ত সচিব) মোছা. আছিয়া খাতুনকে সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটোয়ারীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১