বাংলাদেশের খবর

আপডেট : ০৪ June ২০২০

পলাশে বাড়ির আঙ্গিনায় মিলল ২৫টি গাঁজা গাছ 


নরসিংদীর পলাশে খলিল মিয়ার (৪৪) নামে এক ব্যক্তির বাড়ির আঙ্গিনা থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা পশ্চিম পাড়ার গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে খলিল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির আঙ্গিনা থেকে গাঁজা গাছগুলো উপড়ে থানায় নিয়ে যায় পুলিশ।

পলাশ থানা পুলিশ জানায়, গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা পশ্চিম পাড়ার গ্রামের এক বাড়িতে গাঁজা চাষ হচ্ছে এমন খবরের ভিত্তিতে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ স্যারের নিদের্শনায় ওই বাড়িতে অভিযান চালানো হয়। পরে সেখানে গিয়ে দেখা যায় বাড়ির আঙ্গিনায় কয়েকটি গাছ উঁচু হয়ে দাড়িয়ে রয়েছে। পরে কাছে গিয়ে দেখা যায় সেগুলো গাঁজার গাছ। পরে স্থানীয় এলাকাবাসী ও আনসার সদস্য তারেক পাঠানের সহযোগিতায় সেখান থেকে ২৫ টি বড়-ছোট গাঁজা গাছ উদ্ধার করা হয়। এলাকায় পুলিশের অভিযানের খবর পেয়ে খলিল বাড়ি থেকে পালিয়ে যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, দেশের প্রচলিত আইনে গাঁজা উৎপাদন, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। দীর্ঘদিন যাবৎ বাড়ির আঙ্গিনায় সে গাঁজা চাষাবাদ করছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খলিলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১