আপডেট : ০৪ June ২০২০
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের মা এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের শ্বাশুড়ি রত্নগর্ভা মা জাহানারা হোসেনকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল এগারোটায় মরহুমার নিজ জেলা নরসিংদীর রায়পুরা উপজেলার বাহাদুরপুর গ্রামে স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ সময় মরহুমার পারিবারিক লোকজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রত্নগর্ভা মা জাহানারা হোসেন বুধবার দিবাগত রাত ১২টার পর রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। কর্মজীবনে সফল ও উচ্চ শিক্ষিত সন্তানদের মা হিসেবে মরহুম জাহানারা হোসেন ২০১৮ সালে রত্নগর্ভ মায়ের স্বীকৃতি পেয়েছিলেন। তার ৫ মেয়ে ও ৪ ছেলে সকলেই নিজ নিজ কর্মক্ষেত্রে সফল ও প্রতিষ্ঠিত। মৃত্যুকালে তিনি সন্তান, নাতি-নাতনী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১