বাংলাদেশের খবর

আপডেট : ০৫ June ২০২০

পাবনায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু, শিশু আহত


পাবনায় পৃথক বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। সেই সাথে আহত হয়েছে সাত বছরের এক শিশু।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বৃষ্টির সময় আটঘরিয়া, চাটমোহর, সুজানগর ও আতাইকুলা উপজেলায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আহত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- আটঘরিয়ার চাঁদভা চকপাড়া গ্রামের লবা’র ছেলে হাশেম (৩৭), সুজানগরের শানিতপুর দুলাই গ্রামের রওশন আলীর ছেলে জলিল আলী সরদার (৫০), চাটমোহরের হান্ডিয়াল কান্নিগ্রামের ইউনুছ আলীর ছেলে শরিফুল ইসলাম (২৫) ও আতাইকুলার তেলেগ্রামের মনিরুজ্জামান মনি (১৯)।

আহত শিশু হৃদয়কে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, যারা মারা গেছেন তাদের মধ্যে তিনজন মাঠে কাজ শেষে বাড়ি ফিরছিলেন এবং অপরজন মাঠে ঘুড়ি উড়াচ্ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১