আপডেট : ০৫ June ২০২০
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ শুক্রবার ভোররাতে তার ব্রেইন স্ট্রোক করায় অবস্থার অবনতি ঘটে। নাসিমের ছেলে তার ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে বলেন, “সব ঠিক হয়ে গিয়েছিল, আব্বুর অবস্থা ভালোর দিকে ছিল। আজ সকালে হঠাৎ করে ব্রেইন স্ট্রোক করেছে, এখন অপারেশন চলছে।” বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জয়। রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করেনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন। মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও তিনি। ২০১৪ সালের সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এর আগে ১৯৯৬–২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১