বাংলাদেশের খবর

আপডেট : ০৫ June ২০২০

কুমিল্লায় নতুন ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত, মোট মৃত্যু ৩৯


কুমিল্লায় নতুন করে ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট আক্রান্ত হয়েছে ১২৮১ জন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে চান্দিনায় ৫ জন, হোমনায় ১ জন ও দাউদকান্দিতে ১ জন। আজকের এক জনসহ এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ৩৯ জন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, শুক্রবার দুপুর পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১২৮১ জন আর মৃত্যুবরণ করেছেন ৩৯ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ১২৮১ জনের মধ্যে আজকের ২ জনসহ ১৮৬ জন সুস্থ হয়েছেন।

কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ১১৪৯৯ জন ও রিপোর্ট পাওয়া গেছে ৯৬৪০ জনের।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১