আপডেট : ০৬ June ২০২০
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এ সদস্যের নমুনা শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু শুক্রবার বলেন, ‘সকালে বাবার নমুনা সংগ্রহ করা হয়। রাতে পরীক্ষার প্রতিবেদনে তার করোনা পজেটিভ এসেছে। তিনি বর্তমানে বাসায় রয়েছেন।’ শিপলু তার বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। এর আগে ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানের করোনা ধরা পড়ে। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১