বাংলাদেশের খবর

আপডেট : ০৬ June ২০২০

নগরীতে ১৪ জনসহ কুমিল্লায় নতুন আক্রান্ত ২৩


কুমিল্লা নগরীতে ১৪জনসহ নতুন করে শনিবার জেলায় ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১৩ জন।

কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা.মো.শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আক্রান্তের মধ্যে রয়েছেন কুমিল্লা নগরীতে ১৪ জন, আদর্শ সদর, বুড়িচং, মুরাদনগরে দুইজন জন করে এবং লালমাই, লাকসাম ও দেবিদ্বারে একজন করে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, শনিবার পর্যন্ত কুমিল্লা থেকে মোট ১১ হাজার ৫৬৯ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১০ হাজার ১০৪ জনের। আজকে দেবিদ্বারে ৮জনসহ এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ২০২ জন। মৃত্যু হয়েছে মোট ৪০ জনের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১