আপডেট : ০৭ June ২০২০
বরিশালের গৌরনদীর সিনিয়র সাংবাদিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির গৌরনদী প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই সাংবাদিকের গ্রামের বাড়ি কটকস্থলে তার বাড়িসহ আশেপাশের ৮টি বাড়ি লকউাউন করেছে উপজেলা প্রশাসন। এ ছাড়া সংবাদ সংগ্রহ করার সময় তার সংস্পর্শে আসা ব্যক্তি ও সহকর্মীদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দিয়েছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়্যিদ মো. আমরুল্লাহ জানান, গত ২৭ মে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। ওই নমুনা পরীক্ষার রিপোর্টে তার (গিয়াসের) শরীরের পজেটিভ শনাক্ত হয়। বুধবাব দুপুরে মোবাইল ফোনের ম্যাসেজের মাধ্যমে করোনায় শনাক্তের বিষয়টি ইউএনও ও তাকে অবহিত করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১