আপডেট : ০৭ June ২০২০
পটুয়াখালীর বাউফলে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন সত্তার হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধ। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে তার মৃত্যু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. আকতার-উ-জামান জানান, গতকাল শনিবার করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেবাচিমে উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। কিন্তু বরিশাল না গিয়ে নিজ বাড়িতে বসেই চিকিৎসা নিতে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হয় তার। সকালে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসলে তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে তাকে দাফন করা হবে। তার সংস্পর্শে আসা দুইজন চিকিৎসক ও দুইজন নার্সসহ কয়েকজনকে হোমকোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নমুন সংগ্রহ করা হয়েছে পরিবারের সদস্যদের। ’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১