বাংলাদেশের খবর

আপডেট : ০৮ June ২০২০

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: গ্রেপ্তার আরো ৪


লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশ থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।


ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতরা স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়া ক্যাম্পের মালিক। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করা হবে।

ওই হত্যার ঘটনায় দেশে এখন পর্যন্ত ২২টি মামলা করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের বিভিন্ন ইউনিট।

গত ২৮ মে লিবিয়ার সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হয় আরও ১১ জন।

বাংলাদেশিসহ ওই অভিবাসীদের লিবিয়ার মিজদা শহরের একটি জায়গায় টাকার জন্য জিম্মি করে রেখেছিল মানব পাচারকারী চক্র। এ নিয়ে একপর্যায়ে ওই চক্রের সঙ্গে মারামারি হয় অভিবাসী শ্রমিকদের। এতে এক মানব পাচারকারী নিহত হয়। তারই প্রতিশোধ হিসেবে সেই মানব পাচারকারীর লোকজন এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১