আপডেট : ০৮ June ২০২০
আগামীকাল মঙ্গলবার রাত ১২টার পর থেকে পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। আজ সোমবার করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে ডিএনসিসি এলাকার জন্য গঠিত কমিটির এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান বলেন, আগামীকাল রাত ১২টা থেকে পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন করা হবে। এমন নির্দেশনার পর থেকে আমরা সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছি। স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, কোনও এলাকায় প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে আক্রান্তের সংখ্যা ৩০-৪০ জন হলে সেই এলাকা রেড জোন হিসেবে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। প্রতিটি এলাকা ম্যাপিং করে লকডাউন করা হবে। এটি পরীক্ষামূলকভাবে শুরু হবে। এটি সফল হলে পরের সপ্তাহ থেকে সামগ্রিক পরিকল্পনা করে মাঠে নেমে পড়বেন সংশ্লিষ্টরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১