আপডেট : ০৮ June ২০২০
মহাসড়কে চাদাবাজি বন্ধে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রি-মোড় এলাকায় হাইওয়ে পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহা সড়কে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আলী আহমদ খান হাইওয়ে পুলিশ সুপার গাজীপুর রিজিয়ন সালনা হাই্ওয়ে থানা পুলিশের ওসি জহিরুল ইসলাম খান, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর খান, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি সুলতান সরকার ও সার্জেন্ট শুভ্র সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা । বক্তারা বলেন,মহাসড়কে দুর্ঘটনারোধ ও চাদাবাজি বন্ধে ব্যাপক কর্মসুচী গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই মহাসড়কে সকল প্রকার সিএনজি, থ্রি-হুইলার, ইজিবাইক, আটোরিকশা, ভটভাটি, রিকশা ভ্যান, নসিমন, করিমনসহ সব অযান্ত্রিক বাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১