বাংলাদেশের খবর

আপডেট : ০৮ June ২০২০

কালীগঞ্জে নতুন করে করোনা শনাক্ত ৬ জন,  ১ মাসের শিশুর মৃত্যু


গাজীপুরের কালীগঞ্জে করোনায় নতুন করে আরও ৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১ মাস বয়সী এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে। এ উপজেলায় মোট ১৩৮১ জনের নমুনা পরীক্ষায় ১৬১ জন নারী-পুরুষের শরীরে করোনায়ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তবে ইতোমধ্যে আক্রান্তদের থেকে ১১০ জন করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

সোমবার বিকেলে ঢাকার আইইডিসিআর থেকে পাওয়া প্রতিবেদনে এ উপজেলায় নতুন আরও ৬ জন আক্রান্তের খরর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে কালীগঞ্জ পৌরসভায় ৩ জন ও উপজেলার বক্তারপুর ইউনিয়নে ৩ জন।

শিশু মৃত্যু ও নতুন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ।

ছাদেকুর রহমান জানান, এই পর্যন্ত এ উপজেলায় মোট ১৬১ জন নারী-পুরুষ করোনায়ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশন থেকে ১১০ জন সুস্থ্য হয়েছেন। তবে এ উপজেলার এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে কোন শিশুর মৃত্যু হলো।তার বাড়ী উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামে।  

ওই কর্মকর্তা আরো জানান, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ইউনিয়নের সাতটি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ১৩৮১ জন নারী-পুরুষের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১