আপডেট : ০৯ June ২০২০
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৩১ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৯৭৫ জনের মৃত্যু হলো। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৭৫ জনে। মঙ্গলবার করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, দেশে নতুন করে ৪৫ জনের মৃত্যুর ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ৯৭৫ জনে। আর আজকের ৩ হাজার ১৭১ জনসহ মোট আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ৬৭৫ জনে দাঁড়িয়েছে। ডা. নাসিমা সুলতানা জানান, দেশে ৫৫ ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় ৭৭৭ জন সুস্থ হয়েছেন। এই নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ হাজার ৩৩৬ জন। দেশে গত ৮ মার্চ প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৪৪ জনে দাঁড়িয়েছে। সংক্রমণ ছড়িয়েছে ৭২ লাখ মানুষের দেহে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লাখ প্রায় ৭ হাজার ২৭০ জন। নতুন করে প্রাণ কেড়েছে ৩ হাজার ১৫৭ জনের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১