বাংলাদেশের খবর

আপডেট : ০৯ June ২০২০

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


নেত্রকোণার কলমাকান্দায় পানিতে ডুবে দেড় বছরের এক শিশু মারা গেছে। 

আজ মঙ্গলবার বিকালে  উপজেলার পোগলা ইউনিয়নের কুঁতিগাও গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম।

নিহত শিশুর নাম মাহমুদুল্লাহ। সে ওই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে , আজ মঙ্গলবার দুপুরে  বাড়ির রান্না ঘরে সামনে খেলা করছিল সে। সবার অজান্তে কোনো এক সময় বাড়ির সামনের ডোবায় পানিতে পড়ে যায় মাহমুদুল্লাহ। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে ডোবায় পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন।

পরে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আশেক উল্লাহ খান মৃত ঘোষণা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১