বাংলাদেশের খবর

আপডেট : ০৯ June ২০২০

কুমিল্লার তিতাস থানার ওসি করোনায় আক্রান্ত


কুমিল্লার তিতাসে থানার ওসিসহ এই উপজেলায় নতুন করে আরো পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. সরফরাজ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলামসহ নতুন করে আজ আরো পাঁচজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এখন পর্যন্ত উপজেলায় ৩৯জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। হাসপাতাল থেকে ও হোম আইসোলেশন থেকে ১৭ জন রোগী সুস্থ হয়েছেন।

ডা. সরফরাজ হোসেন খান আরও জানান, তিতাস থানার ওসি তার বাসায় আইসোলেশনে আছেন, তার শারিরীক অবস্থা ভাল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১