বাংলাদেশের খবর

আপডেট : ০৯ June ২০২০

সখীপুরে করোনা আক্রান্তদের 'মমতার দাওয়াই' পাঠা‌লেন ইউএনও


করোনাভাইরাস আক্রান্তদের বাড়িতে ''মমতার দাওয়াই'' পাঠিয়েছেন টাঙ্গাই‌লের সখীপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা।

আজ মঙ্গলবার উপ‌জেলার কালিয়া ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান ও ইউএনও অ‌ফি‌সের কর্মকর্তা‌দের মাধ্য‌মে করোনা আক্রান্তদের বাড়িতে এ উপহার সামগ্রী পাঠানো হয়।

জানা যায়, সম্প্রতি অগ্রণী ব্যাংক নলুয়া শাখার কর্মকর্তা (ক্যাশ) জুয়েল মাহমুদ ও সখীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি তাইবুর রহমানের স্ত্রী পারুল আক্তারের করোনা শনাক্ত হ‌য়ে‌ছে। জু‌য়েল উপ‌জেলার কচুয়া গ্রা‌মে শ্বশুরবা‌ড়ি‌তে এবং পারুল পৌরসভার ৬ নম্বর ওয়া‌র্ডে বাবার বা‌ড়ি‌তে হোম আই‌সো‌লেশ‌নে র‌য়ে‌ছেন। আজ মঙ্গলবার সকালে ইউএনও ক‌রোনা আক্রান্ত ব্যাংক কর্মকর্তা জুয়েল মাহমুদ ও পারুল আক্তারের জন্য উপহার হিসেবে "মমতার দাওয়াই" পোস্টার/চিরকুট সংব‌লিত ব্যাগ পাঠান। জানা গে‌ছে ওই ব্যা‌গে লিচু, কলা, মাল্টা, লেবু, ট্যাং ও ভিটামিন সি জাতীয় খাদ্য সামগ্রী র‌য়ে‌ছে। চিরকু‌টে আক্রান্ত ব্যক্তিদের উদ্দেশ্যে লেখা হয়ে‌ছে- 'মনে সাহস রাখবেন, উপজেলা নির্বাহী অফিসার আপনাদের পাশে আছেন।'

"সাংবাদিক তাইবুর রহমান ও ব্যাংক কর্মকর্তা জুয়েল মাহমুদ বলেন, ইউএনও'র উপহার পে‌য়ে সাহস যেমন পে‌য়ে‌ছি, তেম‌নি আ‌বে‌গে আপ্লুতও হ‌য়ে‌ছি। এমন উ‌দ্যোগ আক্রান্ত‌দের প্র‌তি মান‌বিক হ‌তে সকল‌কে অনুপ্রাণিত করবে।

উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, আক্রান্তরা আমা‌দের থে‌কে বি‌চ্ছিন্ন নয়। তা‌দের ম‌নোবল ও সাহস যুগা‌তে ভা‌লোবাসা মমত্ব‌বোধ এবং মান‌বিক দা‌য়িত্ব‌বোধ থে‌কেই "মমতার দাওয়াই" উপহার হি‌সে‌বে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

উ‌ল্লেখ্য, এর আগেও ইউএনও আসমাউল হুসনা লিজা করোনা আক্রান্ত (বর্তমানে সুস্থ) উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের রিপনের বাড়িতে "মমতার দাওয়াই" পাঠিয়েছি‌লেন।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১